morsulaghs@gmail.com 01309123441, 01782902222
মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয়
নোটিশ
দুর্গাপূজা, শ্রী শ্রী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয়ের ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি। *** বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি প্রসঙ্গে। *** বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচনী পরীক্ষার ফি ও অন্যান্য পাওনাদি পরিশোধ প্রসঙ্গে। *** পবিত্র ফাতেমা-ই-ইয়াজ দাহম ও প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি প্রসঙ্গে। *** নির্বাচনী পরীক্ষা 2026 *** পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ক্লাস বর্জন প্রসঙ্গে। *** আখেরী চাহার সোম্বা উপলক্ষে ১২/০৮/২০২৬ ইং তারিখে রোজ বুধবার বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। *** মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা–২০২৬-এর ফলাফল আজ ১০ আগস্ট ২০২৬ খ্রি. প্রকাশিত হয়েছে। *** অর্ধ-বার্ষিক পরীক্ষা–২০২৬ এর ফলাফল প্রকাশ সংক্রান্ত.......... *** এসএসসি রেজাল্ট 2026 ..https://ssc.boardresults.bd/ ***
শিক্ষার্থীদের জন্য নির্দেশিকা

১. উপস্থিতি ও সময়ানুবর্তিতা

  • প্রতিদিন সময়মতো স্কুলে উপস্থিত থাকতে হবে।
  • অনুপস্থিত হলে অভিভাবকের লিখিত অনুমতি বা বৈধ কারণ থাকতে হবে।
  • দেরিতে আসা নিরুৎসাহিত করা হবে।

২. পোশাক ও শৃঙ্খলা

  • নির্ধারিত স্কুল ইউনিফর্ম পরে আসতে হবে।
  • চুল, নখ, ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
  • অশোভন আচরণ, অপশব্দ ব্যবহার বা মারামারি কঠোরভাবে নিষিদ্ধ।

৩. পাঠ ও শিক্ষার প্রতি মনোযোগ

  • প্রতিদিন প্রয়োজনীয় বই, খাতা ও কলম সঙ্গে আনতে হবে।
  • ক্লাসে মনোযোগ সহকারে পাঠ শুনতে হবে এবং শিক্ষককে সম্মান করতে হবে।
  • হোমওয়ার্ক সময়মতো সম্পন্ন করতে হবে।

৪. সহপাঠী ও শিক্ষকদের প্রতি আচরণ

  • সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে বিনয়ী ও ভদ্র আচরণ করতে হবে।
  • কাউকে কটূক্তি, বিদ্রূপ বা বুলিং করা যাবে না।
  • বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে।

৫. স্কুল সম্পত্তি রক্ষা

  • স্কুলের বেঞ্চ, ডেস্ক, দেয়াল ও বইয়ের ক্ষতি করা যাবে না।
  • মাঠ, লাইব্রেরি ও ল্যাবের সরঞ্জাম সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে।

৬. প্রযুক্তি ও মোবাইল ফোন

  • ক্লাস চলাকালীন মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
  • ইন্টারনেট ব্যবহার শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে করতে হবে।

৭. সহশিক্ষামূলক কার্যক্রম

  • খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।
  • দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।

৮. নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি

  • পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে হবে।
  • যে কোনো দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে দ্রুত শিক্ষক/কর্তৃপক্ষকে জানাতে হবে।
  • খাবার স্বাস্থ্যসম্মত ও নির্ধারিত স্থানে খেতে হবে।

৯. পরীক্ষার নিয়মাবলি

  • নকল বা অসদুপায় অবলম্বন কঠোরভাবে নিষিদ্ধ।
  • পরীক্ষায় সততা ও অধ্যবসায় প্রদর্শন করতে হবে।

১০. দায়িত্বশীল নাগরিকত্ব

  • দেশের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যকে ভালোবাসতে হবে।
  • সামাজিক কাজ ও মানবিক কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত হতে হবে।


মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয়

মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয় ঐতিহ্যের শক্তিতে, আধুনিকতার পথে নারী শিক্ষার বিকাশই একটি আলোকিত জাতি গঠনের অন্যতম প্রধান ভিত্তি। এই মহৎ আদর্শকে ধারণ করে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশের এক নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে নিজস্ব স্বকীয়তা প...

যোগাযোগ
  • নওগাঁ সদর, নওগাঁ।
  • (+৮৮০) 01309123441, 01782902222
  • morsulaghs@gmail.com
  • https://morsulaghs.edu.bd